চট্টগ্রাম : মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো : মোকতার হোসেন মহোদয়ের নির্দেশনায় এসআই/কামাল হোসেন, এসআই/কাজল দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৯.৪০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় ৪নং পুরাতন গির্জাস্থ আলফাহ আবাসিক ভবনের সামনে অভিযান পরিচালনা করে আসামী মোঃ শামসুল আলম (৪০),পিতা-মৃত আবুল হোসেন, সাং-পূর্বপানখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন।
উল্লেখ্য আসামী মোঃ শামসুল আলম পায়ু পথে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট লুকিয়ে বিক্রির উদ্দেশ্যে গোপনে বহনরত অবস্থায় তার হেফাজত হতে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপর এক অভিযানে ০৭/০৬/২০১৬ ইং তারিখ মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশনায় এসআই/কামাল হোসেন, এসআই/স্বপন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ০১.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন কদমতলী সিএনজি পাম্প এর পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে আসামী শেখর বিশ্বাস শিমুল (৪০), পিতা-তুষার কান্তি বিশ্বাস, সাং-জলদি, থানা-বাশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বয়লার কলোনী, কদমতলীর মোড়, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম’কে ২০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.