ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক : ইন্দোনেশিয়ায় আবারো ভূমিকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১০টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুত থেকে ২৮৪ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৯.৯ কিলোমিটার নিচে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে বুধবার ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.