গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকদের ভাঙচুর

ঢাকা : রাজধানী গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। আজ শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল ৮টায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসে। পরে মালিক পক্ষ শ্রমিকদের গত মাসের বেতন অর্ধেক দিতে চাওয়ায় শ্রমিকরা প্রতিবাদ করে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা জয়দেবপুর-চোরাস্তা সড়ক অবরোধ করে বেশ কয়েটি যানবাহন ভাঙচুর করে। এসময় ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মো. মাহফুজ আফজালসহ কয়েক পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মো. মাহফুজ আফজাল জানান, কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোবরবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.