রাঙামাটিতে সড়ক ও নৌ পথ অবরোধের ডাক

জিয়াউল হক, রাঙামটি : গত ৪ জুন ষষ্ঠ ধাপের অনুষ্ঠিত নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের ৪নং ছোট হরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল বাতিল ও পুন:ভোট গ্রহণের দাবিতে আগামী ১৩ ও ১৪ জুন রাঙামাটিতে সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

ফলাফল বাতিল ও পুন: নির্বাচনের দাবিতে রাঙামাটি জিমনেসিয়াম মাঠে জনসংহতি রাঙামাটি জেলা শাখার উদ্যেগে বৃহস্পতিবার এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জনসংহতি সমিতির জেলা সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় ওরফে সন্তু লারমা। এতে আরো জনসংহতি সমিতি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জনসংহতি সমিতির প্রার্থীর বিজয় ছিনিয়ে নিয়েছে। ওই সব কেন্দ্রের ফলাফল বাতিল করে পুন: নির্বাচনের দাবি করে বক্তারা বলেন, পুন: নির্বাচন না দিলে পাহাড় আবার অশান্ত হয়ে উঠলে তার দায়ভার সরকারকে নিতে হবে।

পরে বিশাল এক র‌্যালি শহরে বনরূপা হয়ে ঘুরে আবারো জিমনেশিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.