নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর সাগরিকার বন্ধ হয়ে যাওয়া জেসমিন ভেজিটেবল অয়েল মিলে বৈদ্যুতিক প্যানেল বোর্ডের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (১০ জুন) শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম জানান, জহির আহমেদের মালিকানাধীন জেসমিন ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়। তারা পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ছয় তলা কারখানাটির বৈদ্যুতিক প্যানেল বোর্ড থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে কারখানার বয়লার, চিমনি, মেশিনারি ও নথিপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে ফায়ার সার্ভিস।
তবে কারখানাটি বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

Comments are closed.