মুখ খুললেন কারিনা কাপুর

বিনোদন : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সাইফ আলী খানের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গেলে গুঞ্জন হয় কারিনার মা হবার কথা নিয়ে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার মা হওয়ার বিষয়ে মুখ খুলেছেন কারিনা। সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, তিনি সব সময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি কখনই গোপন রাখেন না। মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই মা হব। আমি একজন নারী। কিন্তু এই মুহূর্তে এ বিষয়ে বলার মতো কিছু নেই।’

কারিনা কাপুর খান অভিনীত সর্বশেষ সিনেমা কি অ্যান্ড কা। এ ছাড়া আগামী ১৭ জুন মুক্তি পাবে তার উড়তা পাঞ্জাব সিনেমাটি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.