জাপানে ভল্লুকের আক্রমণে ৪ নিহত

আন্তর্জাতিক : উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপে ভল্লুকের সংখ্যা বৃদ্ধিসহ এর আক্রমণে ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আর এর ফলে মানুষজনকে পার্বত্য অরণ্য থেকে দূরে থাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে। রোববার জাপানের উত্তরাঞ্চলের দ্বীপ হোক্কাইডোর শারী শহরে এ ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ানের।

আকিতা প্রিফেকচারের পুলিশ সুয়া সুজুকি নামে ৭৪ বছর বয়সী একজন নারীর লাশ উদ্ধার করেছে এবং পার্বত্য অরণ্য থেকে আসা ভল্লুকই তাকে হত্যা করেছে বলে সন্দেহ করছে। এনএইচকে’র তথ্য অনুযায়ী, বৃদ্ধা সুজুকি আওমরি প্রিফেকচারের কাছেই বসবাস করেন এবং তিনি একা ওই এলাকায় ভোজ্য বন্য উদ্ভিদ নিতে গিয়েছিলেন।

এছাড়া ওই এলাকায় ভল্লুকের আক্রমণে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় সতর্কতাও জারি করা হয়েছে বলে জাপানি গণমাধ্যম জানিয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.