আন্তর্জাতিক : অবৈধ ভাবে ইউরোপে যাওয়ার পথে ইতালির সিসিলি উপকূল থেকে ২৫০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানায় ইতালীয় উপকূলরক্ষীরা। এ পর্যন্ত ২০টি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। আবহাওয়া ভাল থাকলে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।
ইতালীয় নৌবাহিনীর জাহাজে করে উপকূলরক্ষীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকরাও ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, তারা শরণার্থীদের নৌকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ১ হাজার ৩শ ৪৮ শরণার্থী এবং রবিবার ১ হাজার ২শ ৩০ শরণার্থী সাগর পথে ইউরোপের উদ্দেশে রওনা করে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, এ বছর প্রায় ৪৮ হাজার শরণার্থী লিবীয় উপকূল পাড়ি দেয়ার চেষ্টা করে। পরে তাদের ইতালীয় উপকূলে নিয়ে আসা হয়। আবহাওয়া ভালো থাকলে উদ্ধার অভিযান আরো বাড়ানো হবে বলে উপকূলরক্ষীরা জানিয়েছে। বিবিসি।

Comments are closed.