আন্তর্জাতিক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। অরল্যান্ডো গুলিবর্ষণের ঘটনায় জানানো এক প্রতিক্রিয়ায় ওবামা ‘ইসলামের সংশ্লিষ্টতা’ প্রত্যাখ্যান করায় এ দাবি জানান ট্রাম্প। আজ (১৬ জুন) সোমবার প্রমাণহীন এই রিপাবলিকান প্রার্থী ফ্লোরিডার অরল্যান্ডোর সমকামী নাইটক্লাবে হামলায় ৫০ জন নিহত ও আরও ৫৩ জন আহতের ঘটনায় গণমাধ্যমে জানানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে খবর ইউএস নিউজের।
খবরে প্রকাশ- ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার পদত্যাগ করা উচিত কারণ তিনি অরল্যান্ডো গুলিবর্ষণের ঘটনায় তার প্রতিক্রিয়ায় ‘ইসলামের সংশ্লিষ্টতা’ প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প আরও বলেন, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন যদি ওবামার মত একই ধারণা পোষণ করেন তাহলে তাকে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে প্রস্থান করা উচিত।

Comments are closed.