অরল্যান্ডো যাচ্ছেন ওবামা

আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পালস ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী বৃহস্পতিবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে যাচ্ছেন ওবামা। সেখানে নিতদের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন মার্কিন রাষ্ট্রপতি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্টের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।

এর আগে রোববার (১২ জুন) অরল্যান্ডো শহরের পালস ক্লাবে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হন। এসময় আহত হয়ে অন্তত ৫৩ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.