ক্যানসার আক্রান্ত দশ শিশুর দায়িত্ব নিয়েছেন রোহিত

বিনোদন : সত্যিই যে বাস্তব জগতেও অসংখ্য দানবীর বাস করেন তার উৎকৃষ্ট উদাহারণ হতে পারেন বলিউডের তুমুল জনপ্রিয় ‘দিলওয়ালে’ খ্যাত নির্মাতা রোহিত শেঠি। সিনেমার দানবীরের মতো সত্যিকার অর্থেই তিনি যেন অসহায়দের ত্রাতা হয়ে এলেন!

ভারতীয় অনলাইন পোর্টাল ইন্ডিয়ান টাইমস জানিয়েছে, ক্যানসার আক্রান্ত দশ শিশুর দায়িত্ব নিয়েছেন বলিউডের গোলমাল খ্যাত তারকা নির্মাতা রোহিত শেঠি। সিপিএএ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে তামাকের প্রভাবে রোগ-জীবানু ছড়িয়ে পড়ার বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই রোহিত শেঠিকে প্রধান অতিথি করতে আমন্ত্রণ জানিয়েছিলেন সিপিএএ। তখনই ক্যানসার আক্রান্ত শিশুদের কথা জানতে পারেন রোহিত। সঙ্গে সঙ্গে দশজন ক্যানসার আক্রান্ত শিশুর দায়িত্ব নিয়ে নেন তিনি। শিশুদের চিকিৎসা আর ক্যামিওথেরাপি বাবদ নগদ পাঁচ লাখ টাকাও হস্তান্তর করেন তিনি।

রোহিত শেঠির এমন অসাধারণ কর্মের কথা জানিয়ে সিপিএএ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আনিতা পিটার জানান, হ্যাঁ। রোহিত ১০টি শিশুর খরচ বহনের দায়িত্ব নিয়েছে। সে আমাদের সংঘটনটির কথা আগে জানতো না কিন্তু যখন আমাদের সংস্থাটির কথা এবং আমাদের কাজ কর্মের কথা তাকে বিস্তারিত খোল বললাম তখন সে বেশ আবেগপ্রবণ হয়ে বাচ্চাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.