চট্টগ্রাম : চট্টগ্রামে বিভিন্ন থানায় ‘জঙ্গিবিরোধী’ অভিযান চালিয়ে ২১৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কেউ আটক হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটককৃতদের মধ্যে ২১৫ জনের মধ্যে জামায়াত-শিবিরের ১১ জন সন্ত্রাসী আছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, জেলার ১৬ থানায় রাতভর অভিযান চালিয়ে ২১৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জন শিবির ও ৯ জন জামায়াত দলীয় সন্ত্রাসী আছে। একই অভিযানে ২টি শর্টগান, ৮টি কার্তুজ, ৩৫ লিটার চোলাই মদ, ৫৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গত ৫ জুন ভোরে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার। সাম্প্রতিক প্রেক্ষাপটে দেশজুড়ে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত নেয় পুলিশ।

Comments are closed.