খেলাধুলা : সুপার লিগে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য ক্ষমা চাইলেন তামিম ইকবাল। বাংলাদেশের সেরা এই ওপেনার জানালেন, ওই ঘটনার জন্য তিনি অনুতপ্ত। গত রোববার সাভারের বিকেএসপির ৩ নাম্বার মাঠে সুপার লিগের প্রথম রাউন্ডে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে তামিম ইকবাল বাক-বিতণ্ডায় জড়ালে মাঠ ছেড়ে চলে যান আম্পায়াররা। মাঝপথেই স্থগিত হয়ে যায় ম্যাচটি।
তামিম ইকবাল বলেন, আমি জানি না যে আসল ঘটনা কি? ম্যাচ রেফারির রিপোর্টে কোনো দল, ক্রিকেটার কিংবা সমর্থকদের উশৃঙ্খলার ব্যাপারে কিছু লেখা ছিল না। সেখানে লেখা হয়েছে যে আম্পায়ার অসুস্থ। দুজন আম্পায়ারই অসুস্থ হওয়ায় খেলা স্থগিত করা হয়েছে!
তামিম ইকবালের সঙ্গে আম্পায়ারের কথা চালাচালি হয়েছে, এ ঘটনা তো সত্য? সেটা স্বীকার করলেন তামিমও। এর জন্য ক্ষমা চেয়ে জাতীয় দলের তারকা এই ক্রিকেটার বলেন, প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচ চলাকালীন ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য ক্ষমা চাইছি। অনেক শিশু ও তরুণ আমাকে মডেল হিসেবে ভাবে। তাই এ ধরনের আচরণ আমার জন্য মানায় না। ওই ঘটনার জন্য আমি অনুতপ্ত। আমি মনে করি, এটা করা আমার মোটেই উচিত হয়নি।

Comments are closed.