গাজীপুরে ৩৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় ৩৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজা। শ্রীপুর উপজেলা তিতাস গ্যাসের ব্যবস্থাপক সাব্বির আহমেদ জানান, শ্রীপুরের কেওয়া এলাকায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ২৫ কিলোমিটার এলাকার দুই ইঞ্চি পাইপ উচ্ছেদ এবং রাইজারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক আবদুল ওয়াদুদ, ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, শাহবুদ্দিন, পুলিশ ও আনসার সদস্যরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.