পুলিশের বিশেষ অভিযান : জাল নোট উদ্ধার ১ আটক

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের এসআই মোঃ আব্দুল্লাহ ও এসআই রতেপ চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১.১৫ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন ০২ নং গেইট যমুনা সুপার মার্কেটস্থ মিতালী সু-ষ্টোর এর সামনের অভিযান পরিচালনা করে মোঃ মাসুদুল হাসান চৌং জিকু (২৬) একজনকে আটক করা হয়। তার পিতা-মোঃ হাসান, সাং-গহিরা (মোবারক হিল) মুজিবর রহমান কেরানীর বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-গ্রীন ভিউ আ/এ আলী ম্যানশন ৩য় তলা, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম। ২৬০০০ টাকা মূল্যমানের জাল নোটসহ নাতে গ্রেফতার করেন।

আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় উদ্ধারকৃত জাল নোটগুলো বিভিন্ন উৎস হইতে সংগ্রহ করিয়া চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে জাল নোটকে খাঁটি হিসাবে ক্রয় বিক্রয় করে। আসামীর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.