স্টুডেন্টস অফ দ্য ইয়ার ছবিতে শাহিদের ভাই

বিনোদন : শাহিদ কাপুরের ভাই ঈশান কাপুর। করণ জোহারের ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েলে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে থাকবেন সাঈফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা খান। আর এই খবরে সবচেয়ে খুশি শাহিদ ও ঈশানের মা নীলিমা আজিম। নীলিমা আজিম নিজে একজন প্রথিতযশা কত্থক শিল্পী। তার গুরু পণ্ডিত বিরজু মহারাজের কাছেই নাচের প্রাথমিক তালিম নিয়েছেন শাহিদ ও ঈশান। স্বাভাবিকভাবেই ঈশানও শাহিদের মতোই অসাধারণ ডান্সার।

যদিও প্রথম ছবিতে ঈশানের ডেব্যু নিয়ে সবিস্তারে কিছু বলতে রাজি হননি নীলিমা। সে দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছেন ছবির নির্মাতাদের হাতেই। আর বলছেন শুধু তিনি নিজেই নন‚ ঈশানের বড় হয়ে ওঠার পেছনে প্রচুর অবদান রয়েছে তার ভাই শাহিদেরও। একদিকে বড় ছেলে শাহিদ খুব শিগগিরিই বাবা হতে চলেছেন‚ অন্যদিকে ছোট ছেলে ঈশানও বলিউডে পা রাখার অপেক্ষায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.