কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ইয়াবা ও মানবপাচারের অভিযোগে মামলার পলাতক আসামি জিয়াউর রহমান জিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিয়া টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, তার বিরুদ্ধে ইয়াবা ও মানবপাচারের অভিযোগে টেকনাফ থানায় ১৫টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় অবস্থান করছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মজিদ।

Comments are closed.