কোটি টাকার শুল্ক ফাঁকি, পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক :  কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম বন্দরে তিন কাভার্ডভ্যান বোঝাই ইলেকট্রনিক পণ্যসামগ্রী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে খালাসকালে বন্দরের ৫ নম্বর গেটের কাছ থেকে গাড়ি তিনটি আটক করা হয়।

অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, মিথ্যা ঘোষণায় কম শুল্কে ছাড় হওয়ার পর্যায়ে পণ্যগুলো আটক করা হয়। আমদানিকারক দেলোয়ার এন্টারপ্রাইজ ঢাকার নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট তৌফিক অ্যান্ড সন্স ৯ জুন বিল অব এন্ট্রি (নম্বর ৬৯৮৭৯০) দাখিল করেছিল। আমদানিকারক পণ্যটিকে এলইডি এক্সেসরিজ হিসেবে ৩৭ দশমিক ৭ শতাং শুল্ক দেন। কিন্তু বাস্তবে পাওয়া যায় ফিটিংসহ এলইডি লাইট যার শুল্ক ১২৯ দশমিক ৫৮ শতাংশ। বিস্তারিত ইনভেন্টরি করে শুল্ক গোয়েন্দারা ১ কোটি টাকা শুল্ক ফাঁকি পান। আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.