ইসলামের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই – বাবুনগরী

নিজস্ব সংবাদদাতা  :   হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, ইসলামের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই, যে কোন ধরনের হত্যা ইসলাম সমর্থন করে না। তাই যারা জুলুম-অত্যাচার করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।গুপ্তহত্যার মাধ্যমে দেশ অস্থির করার পাঁয়তারা হচ্ছে।

প্রকৃত দোষীদের শাস্তির আওতায় না এনে নিরাপরাধ মানুষের উপর দোষ চাপানোর কারণে প্রকৃত অপরাধীরা ধরা পড়ছে না বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাঠ্যপুস্তকে ইসলামী ভাবধারার লেখা বাদ দিয়ে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা, শিক্ষানীতি ২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ বাতিল এবং গুপ্তহত্যা, খুন-গুম, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

একটি সংঘবদ্ধ ঘাতকচক্র দেশে সিরিজ টার্গেট কিলিং-এ মেতে উঠেছে অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে দেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের কয়েকজন লোক। তিনি বলেন, ইসলামে এ ধরনের গুপ্তহত্যা, অতর্কিত সন্ত্রাসী হামলা, গুম, খুন, বৃদ্ধ, নারী ও শিশু হত্যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।44

লিখিত বক্তব্য মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থাকে ধর্মহীন করে সংখ্যাগরিষ্ট জনগণ মুসলমানদের সন্তানদের নাস্তিক বানানোর ষড়যন্ত্র, গুপ্তহত্যা, গুম, খুন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও রাজনৈতিক জিঘাংসা, গণগ্রেফতার ইত্যাদি পরিস্থিতিতে নাগরিক হিসেবে আমরা সকলেই আতঙ্কিত ও উদ্বিগ্ন। তাই জাতির বিবেক সাংবাদিক ভাইদের সাথে আমরা মিলিত হয়েছি

এসময় আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, হেফাজত আমীরের প্রেসসচিব মাওলানা মনির আহমদ, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা হাকীম আবু তাহের আরবী, মওলানা ইউনুস, মাওলানা ইকবাল খলিল, মাওলানা আবু রায়হান, মাওলানা কুতুবুদ্ধিন, মাওলানা ফরিদুল হক, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.