আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা এখন মেসিও

খেলাধুলা : দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সার্জিও বাতিস্তুতা। এবার সে রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। কোপা আমেরিকার চলতি আসরে চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি। আর মাত্র একটা গোল চাই লিওনেল মেসির। আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এককভাবে নিজেদের দখলে নিতে পারবেন তিনি। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন মেসিও। জাতীয় দলের হয়ে দুজনের নামের পাশেই এখন গোলসংখ্যা সমান, ৫৪।

তবে মেসির থেকে একটি জায়গায় এগিয়ে বাতিস্তুতা। ৫৪তম গোল করতে মেসির লেগেছে ১১১ ম্যাচ। অপরদিকে বাতিস্তুতা এই গোলগুলো করতে খেলেছেন মাত্র ৭৮ ম্যাচ। ৬৪ ম্যাচে ৩৫ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হারনান ক্রেসপো।

রোববার সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের খেলায় ভেনেজুয়েলার বিপক্ষে একটি গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো দুটি গোল। ম্যাচের ৬০তম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে বাতিস্তুতার রেকর্ডটিতে ভাগ বসান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এ সময়ে গাইতানের সঙ্গে বল দেয়া-নেয়া করে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার অধিনায়ক। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে জেরার্ডো মার্টিনোর দল। গঞ্জালো হিগুয়েন করেছেন জোড়া গোল। আর্জেন্টিনার বাকি গোলটি এসেছে এরিক লামেলার পা থেকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.