সীতাকুন্ড সমিতির চট্টগ্রাম সভা ও ইফতার মাহফিল

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : গত ১৮ জুন সীতাকুন্ড সমিতি চট্টগ্রাম এর প্রথম সাধারণ সভা, ইফতার মাহফিল এবং সন্মাননা স্নারক প্রধান অনুষ্টান হয়ে উঠে সীতাকুন্ডবাসীর মিলন মেলা। বন্দর নগরী চট্টগ্রামের লাভলেইনস্হ স্বরণীকা কমিউনিটি সেন্টারে বিকাল ৫ টায় কানায় কানায় পূর্ণ স্বরণিকার বিশাল মিলনায়তন। যেন শহরেই একখন্ড সীতাকুণ্ড !

চট্টগ্রাম শহরে বসবাসকারী সীতাকুণ্ডবাসীর প্রাণের সংগঠন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা, সম্মাননা স্মারক ও ইফতার মাহফিল ২০১৬। আলোচনা সভা শেষে মঞ্চে মোনাজাতরত অতিথিবৃন্দ। মঞ্চে চলছে সীতাকুণ্ডের বিজ্ঞ এবং বিশিষ্টজনদের বক্তব্য। সংগঠনের সাধারণ সম্পাদক ব্যাংকার মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণবন্ত আলোচনা শুনছেন শ্রোতাগণ। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয় এবং সমিতির সাথে সম্পৃক্ত সফল ৩৬ জন ও বর্তমান কার্যনির্বাহী পরিষদ ২০১৪-১৬ কে সম্মাননা স্মারক দেয়া হয়েছে ।

এছাড়া ও যাকাতফান্ড থেকে বিভিন্ন অনুদান হিসেবে গাভী, সেলাই মেশিন ইত্যাদি প্রদান করা হয়েছ সংশ্লিষ্টদের। ইফতার মাহফিলে উপস্থিত
সাংবাদিকদের কয়েকজন। এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম. আল মামুন, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফসিউ ল আলম সহ সমিতির পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যবৃন্দ ।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতি’র সভাপতি এম. ই আজিজ চৌধুরী লিটন। ইফতারের আগমূহুর্তে সমিতির অন্যতম সদস্য মহিউদ্দিনের পরিচালনায় দেশ জাতি তথা সীতাকুণ্ডবাসীর সুখ-সমৃদ্বি কামনা করে বিশেষ মেনাজাতের মাধ্যমে ইফতার গ্রহণ করেন উপস্থিত
প্রায় হাজার খানেক সীতাকুণ্ডবাসী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.