ইফতার পার্টিতে সালমান খান ও লুলিয়া

বিনোদন : প্রতি রমজানেই বিশাল ইফতার পার্টি দেন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকী। যেখানে উপস্থিত থাকেন ভারতের সব সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ। এই ইফতার পার্টিতেই কথিত প্রেমিকা ও রোমানিয়ান টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভান্তুরকে নিয়ে হাজির হতে যাচ্ছেন সালমান খান!

ইফতার পার্টিতে বরাবরই বাবা সিদ্দিকীর নিয়মিত অতিথি সুপারস্টার সালমান খান। আর চলতি রমজানে বাবা সিদ্দিকী ইফতারের আয়োজন করেছেন ১৯ জুন রোববার। আর এই দিনে তার ইফতার পার্টিতে সাধারণত নারীদের যাওয়ার কথা এখন পর্যন্ত শোনা না গেলেও আজকের ইফতার পার্টিতে লুলিয়া ভান্তুরকে নিয়ে যাচ্ছেন সালমান!

বছর কয়েক আগে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতেই শাহরুখ-সালমানের একে অপরকে জড়িয়ে ধরার ছবি এখনও তার ভক্ত অনুরাগী মনের গভীরে সেঁটে রেখেছেন। কারণ বেশ কয়েক বছর ধরে সালমান ও শাহরুখের মধ্যে মনমালিন্য চলার পর বাবা সিদ্দিকীর হস্তক্ষেপেই ইফতার পার্টিতে মিলন হয় দুই বন্ধুর। আর এই ইফতার পার্টিতেই প্রেমিকা নিয়ে হাজির হওয়ার খবরে রীতিমত উত্তাপ ছড়াচ্ছে শোবিজ অঙ্গনে। শুধু লুলিয়া নয়, এই ইফতার পার্টিতে হাজির হতে পারেন সালমানের পরিবারের সব মেয়েরা!

অন্যদিকে এই ইফতার পার্টিকে ঘিরে জল্পনা কল্পনা চলছে যে আজকেই সুরাহা হতে পারে সালমান খান ও বন্ধু সঞ্জয় দত্তের মধ্যে দূরত্বের। পর্দার বাইরে যে ক’জন তারকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট, তারমধ্যে অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্বের কথা অনস্বীকার্য।

এ বিভাগের আরও খবর

Comments are closed.