নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় গাজি কলোনীতে নুরুন্নাহার আক্তার মুন্নি (১৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুন্নি পাথরঘাটা ব্রিকফিল্ড সড়কের গাজি কলোনীর বাসিন্দা আবদুল মোনাফের মেয়ে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, গত শুক্রবার (১৭ জুন) মুন্নিকে তার বাবা-মা বকুনি দিয়েছিল। রোববার সকালে মুন্নির বাবা-মা অফিসে চলে যান। বাসায় থাকা ছোট বোনকে ঘর থেকে বের করে দিয়ে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি টের পেয়ে প্রতিবেশিরা আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments are closed.