তথ্য ও প্রযু্ক্তি : ক্রেতাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে পণ্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছে দিতে ‘মোবিরিচ’ নামে একটি ডিজিটাল সেবা চালু করেছে রবি। সুনির্দিষ্ট তথ্য-নির্ভর প্রোফাইলিংয়ের মাধ্যমে যে কোন পণ্য বা সেবার সবচেয়ে সম্ভাব্য ক্রেতার হাতে বিজ্ঞাপনটি পৌঁছে দিতে বিভিন্ন ব্র্যান্ড এবং স্বল্প ও মাঝারি-পুঁজির উদ্যোক্তাদের (এসএমই) জন্য প্লাটফরমটি সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আজকাল ব্র্যান্ডের প্রসারের জন্য বিভিন্ন উপায় থাকলেও মোবাইলের মাধ্যমে সহজেই গ্রাহকের কাছে পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্যটি পৌঁছে দেয়া যায়। এর মাধ্যমে বিস্তর গ্রাহকের কাছে বিজ্ঞাপনের তথ্য পৌঁছানোর পাশাপাশি একটি ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
মোরিরিচে’র প্রযুক্তিটি এমনভাবে সাজানো যেন ব্যান্ড বা এসএমই’র বার্তাগুলো সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে পৌঁছায়। প্লাটফরমটি গ্রাহকের প্রয়োজন ও পছন্দের বিষয়টি নিরুপণের মাধ্যমে এসএমএস বা ভয়েস কলের মাধ্যমে পণ্য বা সেবার তথ্যটি পৌছে দেবে।
প্রাণ আরএফএল, ইউনিলিভার, লাইফবয়, পিতজা হাট, এঅ্যান্ডডব্লিও, স্বপ্ন, পারটেক্স ফার্নিচার, প্রাইম অ্যাসেট, সিঙ্গার, আমিন জুয়েলার্সসহ অনেক শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইতোমধ্যে মোবিরিচ প্লাটফরমটি ব্যবহার করেছে। আগামী দিনগুলোতে অন্যান্য কর্পোরেট হাউজ ও মোবাইল ফোন অপারেটরদের সাথে সমন্বয়ের ভিত্তিতে মোবাইল বিজ্ঞাপনী এই সেবাটিকে এক নতুন মাত্রায় পৌঁছে দিতে চায় রবি।

Comments are closed.