যুদ্ধাপরাধ: জামালপুরের ৮ আসামির রায় যে কোনো দিন

সিটিনিউজবিডি : বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও গুমের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই আট আসামির বিরুদ্ধে, যাদের মধ্যে ছয়জনই পলাতক। উভয়পক্ষের শুনানি শেষে রোববার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আর আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী তামিম।

গত বছরের ২৬ অক্টোবর এই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুল হক এবং এসএম ইউসুফ আলী কারাগারে আছেন। বাকিরা পলাতক।

গত বছরের ২৯ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত ২২ জুলাই পলাতক জামালপুরের ছয় রাজাকারকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১৯ এপ্রিল আট আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গত বছরের ২৪ মার্চরাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আটজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.