আন্তর্জাতিক : ইরাকির চলমান ফালুজা পুনর্দখল অভিযানে গত তিন দিনের সংঘর্ষে ৩০ হাজারেরও বেশি জনগণ ঘরবাড়ি ছেড়ে গেছেন। এছাড়া অভিযান শুরু হওয়ার প্রথম দিকে আরও ৩২ হাজার মানুষ স্থানচ্যুত হয়েছে। রবিবার নরওয়ে শরণার্থী কাউন্সিল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
শরণার্থী কাউন্সিলের কার্ল স্কেম্ব্রি আল-জাজিরাকে বলেন, ওই অঞ্চলের মানুষ এখন মানবেতর জীবন যাপন করছেন। সেখানে মানুষ পঁচা খাবার কিংবা পশুর খাদ্য খাচ্ছে। খাবার পানি নিচ্ছে নদী থেকে যা খাওয়ার অনুপযোগী।
আল-জাজিরা জানায়, জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে গত ২ দিনের যুদ্ধে ৩০০ ইরাকি ও শিয়া মিলিশিয়া নিহত হয়েছেন। তবে ইরাকি বাহিনী দাবি করেছে, তারা ৫ শতাধিকেরও আইএস যোদ্ধাকে হত্যা করেছে। এর আগে, ২০১৪ সালে রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ফালুজা শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস। এরপর গত ১৭ জুন শহরটির বেশিরভাগ অংশ পুনর্দখলের দাবি করে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

Comments are closed.