মীর কাসেমকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আজ (২০ জুন) সোমবার বেলা ১২টার দিকে মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম চাকমা জানান, কারাগারে একটি বিশেষ সেলে তাকে রাখা হয়েছে। এখানে তাকে জেলকোড মেনে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। তার স্বাস্থ্যের অবস্থাও ভালো।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের রায়েও বহাল থাকে সেই সাজা। বিচারকরা সই করার পর গত ৬ জুন ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্ট।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.