সীতাকুন্ডে মিনি বাসের ধাক্কায় মহিলা নিহত

কামরুল ইসলাম দুলু : সীতাকুন্ডের ভাটিয়ারীতে সন্ধ্যা ৭ টায় রাস্তা পার হওয়ার সময় রুনু বালা শীল (৩০) নামের এক মহিলা নিহত হয়েছে। নিহতের বাড়ী সীতাকুন্ডের বটতল এলাকায়। জানাযায়, সীতাকুন্ড থেকে একটি বিয়ের অনুষ্ঠানে ভাটিয়ারীতে আসছিল নিহত মহিলা, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমূখী ভাটিয়ারী-চট্টগ্রাম রোডে চলাচলরত ৪ নং মিনি বাস(চট্টমেট্রো-জ ১১-১১৫৭) তাকে ধাক্কা দিলে গুরুতর অহত অবস্হায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ বাসটি আটক করেছে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.