টিকিট কম, অতিরিক্ত ভাড়ার অভিযোগ

ঢাকা : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গাবতলী থেকে উত্তরবঙ্গগামী বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও টিকিট না পাওয়ার অভিযোগ পাও‍য়া গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ‘কাঙ্ক্ষিত’ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৪ ও ৫ জুলাইয়ের কোনো টিকিট নেই। ৩০ জুন, ১ ও ২ জুলাইয়ের কিছু টিকিট দেওয়া হলেও নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।

একজন কলেজ শিক্ষক অভিযোগ করে বলেন, স্ত্রীকে নিয়ে নাটোর যাবো। ১ জুলাইয়ের টিকিট চেয়েছি, নেই। বাধ্য হয়ে ২ জুলাইয়ের নিয়েছি। তিনি আরো বলেন, প্রতিবছরের অভিজ্ঞতা বলছি, ঠিকই চাহিদা মতো টিকিট আছে। ঈদের ৪ থেকে ৫ দিন আগে বিক্রি করবে। অভিযোগ কাকে দেবো, প্রশাসন, মন্ত্রীর কোনো লোক আছে?

নওগাঁ, কুড়িগ্রাম ও রংপুর কাউন্টারের কাউন্টার মাস্টার লিটন জানান, ৪ জুলাইয়ের রাতে ও ৫ জুলাইয়ের সকালের টিকিটের চাহিদা বেশি। তবে টিকিট কম। তিনি বলেন, অতিরিক্ত নয় বিআরটিএ নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। টিকিট থাকা পর্যন্ত যাত্রীদের দেওয়া হবে। প্রশাসনের লোকজন ভাড়া তদারকি করছেন।

সরেজমিনে দেখা যায়, গাবতলীর বালুর মাঠ হানিফের কয়েকটি কাউন্টার ছাড়াও টিআর, নাবিল ও ডিপজল পরিবহনের কিছু কাউন্টার থেকে স্বল্প সংখ্যক টিকিট দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.