চট্টগ্রামে জোড়া খুনের মামলায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগে ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় খুনের পরে গ্রেফতার হওয়া চারজনকে আসামি করা হয়েছে। সোমবার মধ্যরাতে নিহতদের স্বজন জহির উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

পাঁচলাইশ থানার সহকারী উপ পরিদর্শক বিপলু জানান, জোড়া খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলা নম্বর ১১। মামলায় সোমবার রাতে গ্রেফতার হওয়া সজিব (২০), ফারুক (২০), সাগর (১৮) ও মহরমকে (১৯) আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০ জুন রাত নয়টার দিকে নারীঘটিত ব্যাপার নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে খুন হন ইয়াসিন (১৭) ও কাউসার (১৮) নামের দুই ব্যক্তি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.