চট্টগ্রামে মেহেদী হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল কুদ্দুস বাপ্পি প্রকাশ কানা কুদ্দুসকে (৪২) গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে শেরশাহ সাংবাদিক পাহাড় নামে পরিচিত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুস বাপ্পি প্রকাশ কানা কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে। কানা কুদ্দুস মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং বায়েজিদ থানার ১০ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী।

গত বছরের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নগর যুবলীগের নেতা মেহেদী হাসান ওরফে বাদল। ঘটনার দুইদিন পর মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম ২২জনকে আসামি করে হত্যা মামলা করেন বায়েজিদ থানায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.