তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে নগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম :  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক ও রাজনৈতিক দুরদর্শিতার কাছে বার বার হেরে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পাগলের প্রলাপ বকছেন উল্লেখ করে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশের প্রধান অতিথি সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, তারেক রহমানকে নিয়ে কটুক্তি শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তার জনপ্রিয়তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে তিনি এই কটুক্তি করছেন। ক্ষমতায় টিকে থাকতে এই অবৈধ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন ও গ্রেপ্তারে লিপ্ত। বাংলাদেশের ইতিহাস বার বার প্রমাণ করেছে স্বৈরাচারের একদিন পতন হবেই। এই অবৈধ স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রসমাজকে রাজপথে থেকে বাকশালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অদ্য ২১ জুন, ২০১৬ইং মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মিছিলোত্তর সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, কোতোয়ালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান রিপন, নগর ছাত্রদল নেতা মহিউদ্দিন জুয়েল, আব্দুল আহাদ রিপন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সভাপতি আবু বক্কর সিকদার, আলিফ উদ্দিন রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন শাহেদ, মহানগর ছাত্রদলর নেতা সামিয়াত আমিন জিসান, মুহাম্মদ আলমগীর হোসেন, বাকলিয়া থানা ছাত্রদলের প্রচার সম্পাদক হাসানুল করিম, মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব আলী সিফাত, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম, সদস্য সচিব দিদারুল ইসলাম, আলী হোসেন, মামুন এলাহী, মোস্তাফিজুর, সাদ্দাম রহমান, নাজমুল হোসেন, ইসমাইল তুহিন, ইমরান হোসেন, ইয়াছিন মুন্না, ওমর খাইয়ুম, মোঃ কুতুব উদ্দিন, মুহাম্মদ রাজিব, মেট্টোপলিটন কর্মাস কলেজের আবু বক্কর ছিদ্দিক, মোঃ আশরাফ প্রমুখ। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয় হতে শুরু হয়ে নুর আহমদ সড়ক, লাভ লেইন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
সভাপতির বক্তব্যে গাজী মোঃ সিরাজ বলেন, চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের রমরমা ভর্তি বাণিজ্য চলছে মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদেরকে বাদ দিয়ে অর্থের মাধ্যমে অপেক্ষামান তালিকার ছাত্র/ছাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চট্টগ্রামের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের আখঁড়ায় পরিণত হয়েছে। ছাত্রলীগের অস্ত্রের ঝনঝনানিতে সাধারণ শিক্ষার্থীরা আজ ভীত সন্তস্ত্র, তাদের শিক্ষা জীবন আজ হুমকির সম্মুখীন। এমতাবস্থায় চট্টগ্রামের প্রত্যেক কলেজ ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান অবশ্যই দরকার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.