চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম এর নেতৃত্বে ২১ জুন ২০১৬ খ্রি. মঙ্গলবার, মহানগর এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে খুলশী থানাধীন ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সে কাঁচা বাজার, মুদির দোকান ও কাঁচা বাজারের বিভিন্ন দোকানের পণ্য সামগ্রীর মূল্য তালিকা পর্যবেক্ষন, পণ্যের মান ও দাম যাচাই বাছাই করা হয়।
এই সময় পণ্য ক্রয়ের পাইকারী রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় মেসার্স ইলিয়াছ এন্ড সন্স মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ১০ হাজার টাকা ও অবৈধ স্থানে ছাগল জবাই করে সীলবিহীন মাংস বিক্রির দায়ে সিটি কর্পোরেশন আইনে মো. কাসেমকে ৫ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা, কর্মচারীগণ, খুলশীথানা ও মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

Comments are closed.