সৌদির সঙ্গে দ্বীপ চুক্তি বাতিল করল মিশরের আদালত

আন্তর্জাতিক : সৌদি আরবের সঙ্গে সমুদ্রসীমা ও দ্বীপ বিনিময় চুক্তি বাতিল করে দিয়েছে মিশরের একটি আদালত। গত এপ্রিলে সৌদি রাজা সালমানের কায়রো সফরের সময় করা ওই চুক্তির আওতায় লোহিত সাগরের ‘তিরান’ ও ‘সানাফির’ নামক দু’টি দ্বীপের মালিকানা সৌদি আরবকে দিয়ে দিয়েছিল মিশর। কিন্তু মঙ্গলবার সে চুক্তি বাতিল করে রায় দিয়েছে মিশরের একটি নিম্ন আদালত। আর এ ঘটনাকে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির জন্য বড় রকমের বিপর্যয় বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।

খবরে বলা হয়, অবশ্য মিশরের সরকার এ রায়ের বিরুদ্ধে দেশটির উচ্চ আদালতে আপিল করতে পারবে এবং চুক্তিটি কার্যকর করতে হলে জাতীয় সংসদের অনুমোদন নিতে হবে। চুক্তির পর থেকেই মিশরের সাধারণ মানুষ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন।

তারা মনে করেন, দ্বীপ দু’টি মিশরের হাতেই থাকা উচিত। সমালোচকরা বলছেন, সৌদি আরবকে এ দ্বীপ দিয়ে প্রেসিডেন্ট সিসি মিশরের সংবিধান লঙ্ঘন করেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.