ভারতে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক : বজ্রপাতে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন ভারতে। নিহতদের মধ্যে বিহারে ৫৩ জন, ঝাড়খণ্ডে ১০ জন এবং মধ্য প্রদেশে ১৬ জন। মঙ্গলবার রাতে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতে ২৪ ঘণ্টায় একসাথে ৭৯ জন ব্যক্তি মারা যাবার ঘটনা বিরল। খবর: বিবিসি

বিহার রাজ্যে নিহত প্রত্যেকটি পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব।

বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে বজ্রপাতে আগের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে মানুষ মারা যাবার সংখ্যা যেমন বাড়ছে তেমনি বজ্রপাতের প্রবণতাও বেড়েছে। কোন কোন গবেষক বলেন, তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা ১০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাতপ্রবণ তার মধ্যে দক্ষিণ-এশিয়া অন্যতম। উন্নত দেশগুলোতে বজ্রপাতে মানুষের মৃত্যু কমলেও উন্নয়নশীল দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে।

এসব দেশগুলোতে বজ্রপাতে যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই মাঠে কাজ করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.