লাইফস্টাইল : যেগুলো খাবার এমনিতে বেশ স্বাস্থ্যকর হলেও খালি পেটে খেলেই হিতে বিপরীত ফল হতে পারে। খালি পেটে কফি রক্তে অ্যাড্রিনালিনের মাত্রা কমিয়ে দেয়। ফলে চাঙ্গা করার বদলে আপনাকে স্ট্রেসড করে দেয়। চা ক্ষার জাতীয় হওয়ার কারণে শরীরে ভিটামিন বি১ ও থিয়ামিনের শোষণে বাধা দেয়।
প্রচুর পরিমাণ পেকটিন, সাইট্রিক এসিড, অক্সালিক এসিড ও ম্যালিক এসিড রয়েছে টোমেটোতে। যা গ্যাস্ট্রিক জুসের সঙ্গে বিক্রিয়ায় বদহজমের সমস্যা হতে পারে। খালি পেটে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খেলে আলসার, এমনকি গলব্লাডারে স্টোন পর্যন্ত হতে পারে। দইয়ের মধ্যে প্রচুর ভাল ব্যাকটেরিয়া থাকে।
কিন্তু খালি পেটে খেলে অতিরিক্ত এসিডে এই সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। ফলে বদহজমের সমস্যা হতে পারে। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম। খালি পেটে খেলে শরীরের ক্যালসিয়াম-ম্যাগনেশিয়াম সাম্য নষ্ট হতে পারে। পরিণতিতে হার্টের সমস্যা পর্যন্ত হতে পারে।
খালি পেটে সোডা খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়।
যদি হার্টের সমস্যা থাকে তাহলে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। খালি পেটে লেবু জাতীয় ফল খেলে অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন। সালাদ বা কাঁচা সবজি খাওয়া শরীরের পক্ষে ভাল। কিন্তু খালি পেটে নয়। এর মধ্যে থাকা এসিড হজমের গণ্ডগোল বাধাতে পারে। মিষ্টি হজমে যে পরিমাণ ইনসুলিন প্রয়োজন খালি পেটে তা উৎপন্ন হয় না। ফলে বদহজম হয়ে যেতে পারে।

Comments are closed.