নিষিদ্ধ তামিম, লাখ টাকা জরিমানা

খেলাধুলা : আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আবাহনীর অধিনায়ক তামিম ইকবালকে। পাশাপাশি তাকে ঢাকা প্রিমিয়ার লিগের ‘সুপার সিক্স’ পর্বের ম্যচে ওই অসাদাচরণের জন্য এক লাখ টাকা জরিমানাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বুধবার তামিমের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

গত ১২ জুন বিকেএসপির মাঠে আবাহনী ও প্রাইম দোলেশ্বরের ম্যাচে তামিমের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলে মাঠ ছাড়েন দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদ। জানা গেছে, দোলেশ্বর ইনিংসের ১৫.৪ ওভারে সাকলাইন সজীবের বলে রকিবুল হাসানের বিপক্ষে স্ট্যাম্পিংয়ের একটি জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার গাজী সোহেল। এতে অধিনায়ক তামিম সহ আবাহনীর খেলোয়াড়রা প্রতিবাদ করেন।

এ সময় তামিম আম্পায়ারকে কটূ কথা বলেন বলে অভিযোগ উঠে। দুই আম্পায়ার পরে ম্যাচ রেফারি মন্টু দত্তের সঙ্গে কথা বলে মাঠ থেকে বেরিয়ে যান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.