কামরুল ইসলাম দুলু : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে কভার্ডভ্যানের ধাক্কায় এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে।
নিহত মো. ইকবাল (৪০) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পোস্টঅফিস এলাকার জাফর আহমদের ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইল এলাকায় এ দুর্ঘটনায় গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকামুখী একটি কভার্ড ভ্যান পেছন থেকে মুরগি বহনকারী ওই পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এই দুঘর্টনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজনের বরাত দিয়ে জানান এই পুলিশ সদস্য ।

Comments are closed.