রেলওয়ের ঈদ প্রস্তুতি, চলছে বগি মেরামত

নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুরে রেলওয়ে কারখানায় কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক-কর্মচারীরা। ঈদে মানুষদের নিরাপদে ঘরে পৌঁছে দিতে নির্দিষ্ট সময়ের বাইরেও ওভারটাইমে কাজ চলছে কারখানায়।

কারখানার ক্যারেজ শপের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী দিলশাদ করিম আবু হেনা বলেন, ৮৪টি কোচের মধ্যে ৪৬টি ব্রডগেজ ও ৩৮টি মিটার গেজ লক্কর ঝক্কর কোচ মেরামত করে চলাচলযোগ্য করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষদের সেবা দিতে শ্রমিক-কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। নির্ধারিত সময়ের বাইরেও তারা করছেন ওভারটাইম। এছাড়াও ছুটির দিনেও কাজ করা হচ্ছে।

তিনি জানান, বিভিন্ন যন্ত্রাংশ সঙ্কটের মধ্যে মাত্র দেড় হাজার শ্রমিক কারখানার চাকাকে সচল করে রেখেছেন। কারখানাতে স্বাভাবিক সরবরাহ নেই বুশ, স্পিরিং ও সুইং হ্যাঙ্গার। এতে নানান সমস্যার মাঝেও থেমে নেই কোচ মেরামত কাজ। ঈদে ঘরমুখো মানুষদের জন্য কারখানার শ্রমিক-কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। আগামী দুই জুলাইয়ের মধ্যে মেরামত করা কোচগুলোতে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.