সিটিনিউজবিডি : বাংলাদেশে এবারই প্রথম খালাসের অপেক্ষায় থাকা ২৫৬টি গাড়ি ঢাকঢোল পিটিয়ে নিলামে তোলা হচ্ছে। নিলাম অনুষ্ঠিত হবে মংলা বন্দরে। নিলামের দিন তারিখ এখনো ঠিক না হলেও তা পরে বিস্তারিত জানিয়ে দেয়া হবে উল্লেখ করে ভ্যাট গোয়েন্দাদের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট দেয়া হয়েছে।
ভ্যাট গোয়েন্দা জানায়, মংলা কাস্টম হাউসের নিলামে তোলা এই ২৫৬টির এক বা একাধিক গাড়ি কিনতে পারেন দেশের যেকোনো নাগরিক। এজন্যে বিশেষ কোনো যোগ্যতার দরকার নেই। নিলামে অংশ নিতে হলে শুধুমাত্র একটা আয়কর সনদ থাকতে হবে। দরকার নেই ট্রেড লাইসেন্স, আইআরসি, ইআরসি, ভ্যাট সনদ বা অন্য কোনো কাগজপত্র।
ভ্যাট গোয়েন্দা আরো জানায়, নিলামের উদ্দেশ্য, আইনিদিক ও নিলামকারীদের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর বিস্তারিত দিয়ে আরেকটা পোস্ট দেয়া হবে। এ ছাড়া কোন কাস্টম হাউসে কত তারিখে নিলাম হচ্ছে, আপনি কার সঙ্গে যোগাযোগ করবেন, সেটাও পোস্টে উল্লেখ করা হবে। তথ্য সংগ্রহ চলছে

Comments are closed.