মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার রাত ৯ টার দিকে মাদারীপুর শহরের চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চরমুগরিয়া এলাকার ইমরান বেপারী ও মোস্তাক লষ্করের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি জমিতে দোকান ঘর তোলা নিয়ে বিরোধে চলে আসছিল। রাত সাড়ে ৮ টার দিকে ইমরান বেপারী ওই এলাকার একটি জমিতে ঘর তুলতে গেলে মোস্তাক লষ্করের লোকজন বাঁধা দেয়। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

আহত হয় অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এই ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.