কুষ্টিয়ায় ট্রাক উল্টে পথচারী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কানাবিলের মোড় নামক স্থানে ট্রাক উল্টে জুয়েল হোসেন (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ (২৩ জুন) বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মঙ্গলবাড়িয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিহত জুয়েল পার্শ্ববর্তী একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজের উদ্দেশে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি কাঠ বোঝাই ট্রাক কানাবিলের মোড় নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে পথচারী জুয়েল ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ট্রাকটি আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.