খেলাধুলা : কোপা আমেরিকার ফাইনালে সেই পুরোনো দুই দলই। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে চিলিকে হারিয়ে ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে আর্জেন্টিনার সামনে। বৃহস্পতিবার (২৩ জুন) কো্পার শতবর্ষী আসরের শেষ চারের দ্বিতীয় ম্যাচটিতে মুখোমুখি হয় কলম্বিয়া ও চিলি। লিওনিসের সোলজার ফিল্ডে খেলতে নামে তারা। তবে ম্যাচের শুরুতেই দুই গোল দিয়ে কলম্বিয়ানদের কোনঠাসা করে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের ৭ মিনিটেই লিড নেয় চিলি। চার্লস আরানগুইজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি। আর চার মিনিট পরেই লিড দ্বিগুন করেন হোসে ফুয়েনজালিদা। পরে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চিলি।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে পিজ্জির শিষ্যরা।
২০১৫ কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে পেনাল্টিতে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলো চিলি। আর এবার দলটির সামনে থাকছে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি। সর্বশেষ স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো মেসি-হিগুইনরা।

Comments are closed.