রোনালদোর জোড়া গোলে শেষ ষোলোয় পর্তুগাল

খেলাধুলা : ইউরো ফুটবলে গ্রুপ পর্বে টানা দুই ড্রয়ের পর শেষ ষোলোয় উঠতে পেরেছে পর্তুগাল। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাঙ্গেরির সঙ্গে রোমাঞ্চকর ৩-৩ গোলের ড্রয়ে নক আউট পর্বের খেলা নিশ্চিত করেছে পর্তুগিজ শিবির। সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসাবেই রোনালদো শিবির পৌছালো পরবর্তী রাউন্ডে। শেষ ষোলোয় পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

ইউরো ফুটবলে নতুন রেকর্ড গড়েছেন সিআরসেভেন। আর সেটা হলো ইউরো ফুটবলে সবচেয়ে বেশী ম্যাচ খেলা ফুটবলার হলেন এখন তিনি। তার ম্যাচ খেলার সংখ্যা ১৭টি। ১৬ ম্যাচ খেলা ফ্রান্সের লিলিয়াম থুরাম ও নেদারল্যান্ডের গোলরক্ষক ভ্যান ডার সার নেমে গেলেন দ্বিতীয় স্থানে।

টানা দুই ড্রয়ের ফলে এই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল রোনালদো শিবির। তবে জয় না পেলেও সান্তনার জয়ে নক আউট পর্বের স্বপ্ন পূরুণ হয়েছে। শুরুটা ছিল হাঙ্গেরির। ১৯ মিনিটে গেরার গোলে লিড নেয় তারা। ৪২ মিনিটে নানির গোলে ম্যাচে সমতা আনে পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে সুডসাকের গোলে আবারো লিড নেয় হাঙ্গেরি। তবে ৫০ মিনিটেই দলকে সমতায় ফেরান রোনালদো (২-২)। এর মিনিট তিনেক পর আবারো লিড নেয় হাঙ্গেরি। ৫৫ মিনিটে সুডসাকের দ্বিতীয় গোলে ব্যবধান দাঁড়ায় ৩-২। সাত মিনিট পর আবারো রোনালদো চমক। তার গোলে আবারও ব্যবধান ৩-৩। ১৫ মিনিটে চার গোলে রোমাঞ্চ দেখে দর্শকরা। শেষ অবধি ড্র হয় ম্যাচটি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.