আবারও একসঙ্গে রুমি-পড়শী

বিনোদন : প্রায় পাঁচ মাস পর একসঙ্গে গাইলেন আরফিন রুমি ও পড়শী। এবার ঈদে নতুন একটি গান নিয়ে সবার সামনে হাজির হচ্ছেন রুমি-পড়শী। গানের নাম সত্যি করে বল। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীত আয়োজন করেছেন আরফিন রুমি। গানটি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ পেতে যাওয়া আরফিন রুমির নতুন একক অ্যালবামে থাকছে। সম্প্রতি রুমির মোহাম্মদপুরস্থ স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে আরফিন রুমি বলেন, আমার সঙ্গে পড়শীর গাওয়া বেশ কিছু গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় সত্যি করে বল গানটি করলাম। পড়শী গেয়েছেও অসাধারণ। আমার মনে হয় শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।

পড়শী জানান, আরফিন রুমি ভাইয়া আমার খুব পছন্দের একজন সংগীত পরিচালক ও শিল্পী। তার সঙ্গে আমার অনেক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার নতুন গান করলাম। ভালো লাগছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।

উল্লেখ্য, আরফিন রুমির নতুন এ অ্যালবামে থাকছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত ও একটি একক গান থাকছে। দ্বৈত অন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন ঐশী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.