কামরুল ইসলাম দুলু : সীতাকুন্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে আজ ২৬ জুন সকাল ১১ টায় বাড়বকুন্ড এবং সকাল পৌনে ১১ টায় কুমিরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায় আজ সাড়ে বেলা ১১টায় বাড়বকুণ্ড পিএইচপি কারখানার সামনে চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রবাহী বাস কিসমত (ঢাকা মেট্রো-জ-১৪-২৩৮৭) সামনে দাড়িঁয়ে থাকা কাভার্ড ভ্যানেকে ধাক্কা দিয়ে বাসটি আইল্যান্ডের উপর উঠে যায়। এসময় বাসের হেলপার মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আহতদেরকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছে টেরিয়াইল স্কুলের প্রধান শিক্ষক গাজী শামছুল আলম,যাত্রী ভুট্টুসহ আরও প্রায় ১০ যাত্রী। আহত ভুট্টুকে সীতাকুণ্ড হাসপাতাল থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে
সীতাকুন্ডের ছোট কুমিরায় পুলিশ বহনকারী একটি ট্রাকের ধাক্কায় ৫ জন আহত হয়েছে। আজ সকাল সোয়া ১১ টার সময় ময়মনসিংহগামী পুলিশ বহনকারী একটি ট্রাক (ঢাকামেট্রো-ট ১১-৮৪৮৮)ছোট কুমিরা এলাকায় ইউটার্ণ দিয়ে ঘুরানোর সময় সীতাকুন্ড মুখি যাত্রীবাহী একটি সেইভ লাইন(চট্টমেট্রো ছ ১১-২৪৬)এর সাথে মুখোমুখি সংঘর্ষে ৫ জন
আহত হয় তার মধ্যে সেইভ লাইনের ড্রাইভার মোহাম্মদ জাহেদ (৩০)এর অবস্হা গুরুত্বর বলে জানাযায়। আহত ব্যাক্তিদের উদ্ধার করে সবাইকে সীতাকুন্ডে স্বাস্হ্য কমপেক্সে ভর্তি
করা হয়েছে।

Comments are closed.