কেনিয়ায় নৌকা উল্টে ৯ মৃত্যু

আন্তর্জাতিক : কেনিয়ায় একটি নৌকা উল্টে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার লেক ভিক্টোরিয়াতে ওই নৌকাডুবির ঘটনা ঘটে। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ওই এলাকার ডেপুটি কমিশনার এনজেলিন ওয়্যার বলেন, নৌকাটিতে ১৭ জন যাত্রী ছিল। তারা সবাই একটি মিউজিক ব্যান্ড দলের সদস্য। একটি অনুষ্ঠানে যোগ দিতেই তারা নৌকায় করে যাত্রা করেছিল।

তিনি আরো বলেন, নৌকাটিতে ধারণ ক্ষমতার বাইরে ভারি বাদ্যযন্ত্র এবং যাত্রী তোলা হয়েছিল যার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। আমরা ইতোমধ্যে আট জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং বাকি নয় জনের খোঁজ চলছে। লেক ভিক্টোরিয়া আফ্রিকার সবচেয়ে বড় লেক হিসেবে পরিচিত। এর কিছু অংশ রয়েছে কেনিয়া, উগান্ডা এবং তানজানিয়ায়। এর আগে ডিসেম্বরে লেকের উগান্ডা অংশে আরো একটি নৌকাডুবির ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। ওই নৌকার যাত্রীরা বড় দিনের অনুষ্ঠানে যোগ দিতে নৌপথে যাত্রা করেছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.