আলিয়ার গন্তব্য এখন হলিউড

বিনোদন : বলিউডে অভিনেত্রী মধ্যে একজন আলিয়া ভাট। বর্তমানে তার বয়স ২৩। অল্প বয়সেই একের পর এক ভালো সিনেমা উপহার দিয়ে যেমন সিনে-আলোচকদের তাক লাগিয়ে দিচ্ছেন, তেমনি বক্স অফিসেও দাপট দেখাচ্ছেন নিয়মিত। এমন দক্ষতা নিয়ে তাই বলিউডেই থমকে যেতে চান না আলিয়া!

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখেন আলিয়া ভাট। এরপর হাইওয়ে, টু স্ট্যাটস, কাপুর এন্ড সন্স এবং সর্বশেষ করলেন শহীদ কাপুরের সঙ্গে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘উড়তা পাঞ্জাব’। ছবিটি মুক্তির পর যতোটা না আলোচিত ছবির বিষয়বস্তু নিয়ে তারচেয়ে বেশি প্রশংসিত আলিয়ার দুর্দান্ত অভিনয়ের। আর এই প্রশংসার জোয়ারে ভেসে ভেসে এবার আলিয়া জানালেন, বিশ্বের যে কোনো মাধ্যম আর ভাষায় সিনেমা করতে আগ্রহী তিনি! এমনকি মুখ ফস্কে বললেন, তার পরবর্তী গন্তব্য হলিউড!

বিশ্ব সিনেমায় অভিনয়ের আগ্রহ পোষণ করে আলিয়া ভাট সম্প্রতি বলেন, আমি সারা বিশ্বের যে কোনো ভাষার সিনেমায় অভিনয়ে আগ্রহী। লন্ডন আমার পরবর্তী গন্তব্য, তবে আপাতত সেখানে যাচ্ছি ছুটি কাটাতে। কিন্তু পরে হয়তো ঠিকই হলিউডে কাজের জন্যই যেতে হতে পারে। কারণ আমার পরবর্তী গন্তব্যতো হলিউড!

এ বিভাগের আরও খবর

Comments are closed.