পুলিশের স্ত্রীর আত্মহত্যা

চট্টগ্রাম :    চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে কর্মরত এসআই মো. আফতাবের স্ত্রী সাথী আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ জুন) দুপুরের দিকে কোতোয়ালী থানার লাভলেইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওই থানার এসআই রাজু আহমেদ। তিনি বলেন, পুলিশ কর্মকর্তা আফতাবের স্ত্রী সাথী বাসার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার কারণ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.