ঢাকা : পবিত্র ঈদে রেলওয়ের অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন আজ সোমবার। শেষদিনের কমলাপুর স্টেশনে তিল ঠাঁই নেই। কেউ আগের দিন বিকেল থেকে, কেউ সন্ধ্যায় আবার কেউ এসেছেন মধ্যরাতে।
আজ (২৭ জুন) সোমবার সকালেই লাইন স্টেশন ছাড়িয়ে রাস্তায় পৌঁছেছে। একতা এক্সপ্রেসের টিকিট নিতে রবিবার সন্ধ্যার আগেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এদের মধ্যে থেকে কয়েকজন জানান, সন্ধ্যায় লাইনে দাঁড়িয়েছি। বাবা সেহরির খাবার দিয়ে গেছেন। লাইনে দাঁড়িয়ে সেহরি খেয়েছি।
এদিকে কাউন্টার গুলোতে দেখা যায়, সোমবার ঘরে ফেরত অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন। দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে কমলাপুর স্টেশনের কাউন্টার।

Comments are closed.